কুমিল্লায় ৫০ ভরি স্বর্ণ নিয়ে প্রতারক উধাও

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লায় ৪টি জুয়েলারি দোকান থেকে ৫০ ভরি স্বর্ণ নিয়ে উধাও হয়ে গেছে ইয়াদ আলী নামে এক প্রতারক। গত রোববার দুপুরে কোতোয়ালি মডেল থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে শনিবার বিকালে নগরীর ছাতিপট্টির স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।

            অভিযোগে জানা যায়, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কুমিল্লা নগরীর ছাতিপট্টি এলাকায় ইমিটেশন গহনার ব্যবসা করছেন ইয়াদ আলী ও তার ভাই আকরাম হোসেন। তারা বিভিন্ন জুয়েলারি দোকান থেকে গহনা এনে বিক্রি করে আসছেন। শনিবার দুপুরে ইয়াদ তার দোকানে আসা ক্রেতাদের অলংকার দেখানোর কথা বলে ছাতিপট্টি এলাকার বিপাশা শিল্পালয়, ফারুক জুয়েলার্স, কুমিল্লা জুয়েলারি ও অপর্ণা শিল্পালয় থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণ তার দোকানে নিয়ে যান। পরে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন দোকান থেকে নেয়া স্বর্ণালংকার ফেরত দেননি। পরে রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

            বিপাশা শিল্পালয়ের ম্যানেজার প্রসেনজিৎ বণিক বলেন, ইয়াদ এসে বলেন- তার দোকানে ক্রেতা এসেছে। ক্রেতারা যেসব মডেলের অলংকার চাচ্ছে সেগুলো তার দোকানে নেই। তাই সে আমাদের দোকানে এসে বিভিন্ন ডিজাইনের অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ক্রেতাদের দেখানোর কথা বলে নিয়ে যায়। বিকাল ৪টায় গিয়ে দেখা যায় তার দোকান বন্ধ। রাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা থানায় অভিযোগ করেছি।

            এ বিষয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতির কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান বলেন, আমরা সমিতির পক্ষ থেকে খোঁজ খবর রাখছি। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব এই প্রতারককে দ্রæত গ্রেফতার করার জন্য।

            এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, আমরা একটি প্রতারণার অভিযোগ পেয়েছি। ইয়াদ নামে এক যুবক বিভিন্ন দোকান থেকে অন্তত ৫০ ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে। ছেলেটির বাড়ি পাবনা। আমরা আটক করার চেষ্টা করছি।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *