👁 496 Views

কুমিল্লায় ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

            তিনি জানান, গত বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।

            তিনি আরো জানান, জব্দ মালামালের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দ মালামাল বিধিমোতাবেক কাস্টমসে জমা করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানা এই কর্মকর্তা।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *