👁 273 Views

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকসহ ২ জনের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের মামলা

            ষ্টাফ রিপোর্টার॥ কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক ২ বারের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট মেহনাজ রহমান এর আদালতে মামলা করে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া বাদী হয়ে মামলা করে।

            কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, সাবেক সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ কার্যকালে সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমন উভয়ে মিলে ৪ কোটি ২৪ লাখ ৭শত ২০ টাকা আত্মসাত করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *