👁 281 Views

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিকেল ৫টার পর বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আসন্ন সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকেল ৫টার পর বহিরাগতদের প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে প্রক্টরিয়াল বডি। গত রোববার (১৪ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ ৬ জন সহকারী প্রক্টরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে ৫ দফা নির্দেশনা দেয়া হয়।

            বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৫টার পর বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নির্দেশ অমান্য করলে এবং এতে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্টকে শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

            এছাড়া বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে এবং প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

            প্রভোস্ট কমিটির নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষ হওয়ার ১৫ দিন পর কোনো শিক্ষার্থী বা বহিষ্কৃত শিক্ষার্থীকে হলে অবস্থান না করার বিষয়েও বিজ্ঞপ্তিতে গুরুত্ব দেয়া হয়েছে।

            বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেহেতু কুবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাই বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

            এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘সম্প্রতি গভীর রাতে ও দাপ্তরিক সময়ের বাইরে কিছু ঘটনার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে প্রশাসনের ধারণা। শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলা মেনে চলা এবং প্রশাসনকে সহায়তা করার আহŸান জানানো হয়েছে। পাশাপাশি মব সংস্কৃতি রোধে সচেতন থাকারও আহŸান জানানো হয়েছে।’

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *