কুমিল্লা সদর দক্ষিনে স্কুল থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণের পর হত্যা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক শিশুকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় খেয়াইশ গ্রামের একটি ধানক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

৯ বছর বয়সী শিশুটি উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের এক প্রবাসীর মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন (কিন্ডারগার্টেন) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

            পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শিশুটি সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনে যায়। সকাল ১০টায় বিদ্যালয় ছুটি হলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। এতে মা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এক পর্যায়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের জিডি করেন।

            পরে বিকেলে তিনি শুনতে পান, পাশের খেয়াইশ গ্রামের মসজিদের পাশে বাঁশঝাড় লাগোয়া ধানক্ষেতে মেয়ের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

            নিহত শিশুর মা বলেন, ‘আমাদের সঙ্গে কারো শত্রুতা নেই। কেন আমার এই অবুঝ ছোট্ট শিশুকে হত্যা করা হলো! আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

আমার মেয়েটাকে নির্যাতন করে খুন করা হয়েছে।’

            কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভুঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে, শিশুটিকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। শিশুর মা অভিযোগ করতে থানায় এসেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি, দ্রæত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা যাবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *