চান্দিনায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জন নিহত

            নিজস্ব প্রতিনিধি\ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় মাছবাহী ট্রাক উল্টে ৪ জন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন- সাতক্ষীরার সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (২৩), ভোলার মনপুরা এলাকার মনির হোসেন (২৮), একই এলাকার হাবীবুর রহমান (৩২) এবং আক্তার হোসেন (৩৫)। গতকাল মঙ্গলবার (১২ই মার্চ) ভোর সাড়ে ৫টায় চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

            ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাকটি চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের ৪ জনকে মৃত ঘোষণা করেন। তাদের লাশ ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *