👁 106 Views

চৌদ্দগ্রামে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্ভোধন

            আবদুল মান্নান\ টিকা নিয়ে ভীতি দূর করতে ও উপজেলার মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করতে নিজের ১৪ মাস বয়সী মেয়েকে টিকাদানের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। সারাদেশে একযোগে শুরু হওয়া টিকাদান কর্মসূচির প্রথম দিনে গত রোববার (১২ই অক্টোবর) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টাইফয়েড খাবার ও পানি বাহিত জীবানু দ্বারা সংক্রমিত রোগ। এই জন্য আমাদেরকে স্যানিটাইজেশন এর উপর জোর দিতে হবে। ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল খায়ের পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, সরকারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাঈদ আল মনছুর, মুন্সীরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন। এ সময় সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *