👁 400 Views

চৌদ্দগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া সরকারি কলেজের পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ছাদেক হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন অপর নির্মাণ শ্রমিক শ্রাবণ মিয়া। নিহত নির্মাণ শ্রমিক গাইবান্ধা থানার দাড়িরাপুর এলাকার মোঃ আবদুস ছাত্তারের পুত্র।

            স্থানীয় সুত্রে জানা গেছে, ছাদেক হোসেন চিওড়া সরকারি কলেজের পাঁচতলা ছাদের উপর দাড়িয়ে ছয়তলার ছাদের সেন্টারিংয়ের কার্নিশের কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় ছাদেককে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাছান জানান, নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত পড়ছিল। হাসপাতালে আসার পুর্বেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

            বিল্ডিং ঠিকাদার আবদুল মান্নান জানান, শুনেছি নির্মাণ শ্রমিক ছাদেক কাজ করতে গিয়ে অসতর্ক অবস্থায় পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়।

            সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ হাসপাতালের জরুরী বিভাগ থেকে নিহত নির্মাণ শ্রমিক ছাদেক হোসেনের লাশ থানায় নিয়ে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *