চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ৬৭ কেজি গাঁজাসহ মাদক ডন আটক

              নিজস্ব প্রতিনিধি॥ কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই ৬৭ কেজি গাঁজাসহ মাদকের ডন খ্যাত ওহিদুর রহমানকে আটক করেছে র‌্যাব। ওহিদুর রহমান উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা শালুকিয়া গ্রামের আবদুল বারেকের ছেলে। গত শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন।

              স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওহিদুর রহমান ভারত থেকে গাঁজা এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিল। শুক্রবার পিকআপ বোঝাই গাঁজা নিয়ে মহাসড়কের আমানগন্ডা এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল-এমন খবরে দৌলবাড়ি খাদিজা ইন হোটেলের সামনে চেক পোস্ট বসায় র‌্যাব। পিকআপটি (ঢাকামেট্রো-ন-২২-৫২১৮) চেকপোস্ট এর কাছে আসলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ চালক দ্রুত নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপের পিছনের অংশে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪টি পাটের বস্তার ভিতরে রক্ষিত ২০টি গাঁজার বান্ডিল স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬৭ কেজি গাঁজা উদ্ধার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওহিদুর রহমান মাদক বিক্রির তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শনিবার তাকে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

              র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বদেশ রেস্তোরাঁ এন্ড পাটি সেন্টার