👁 135 Views

চৌদ্দগ্রামে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

            আবদুল মান্নান\ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এর সামনে সংগঠিত বর্বরোচিত হত্যাকান্ডসহ সারাদেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে অবিলম্বে সুবিচার নিশ্চিতের দাবিতে ছাত্র-জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১২ই জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারে ফ্যাসিবাদ বিরোধী সাধারণ ছাত্র-জনতার আয়োজনে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ ছাত্র-জনতা ও ফ্যাসিবাদ বিরোধী বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিন শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাপ্ত হয়। মিছিলটি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন প্রতিবাদী ¯েøাগানে মুখরিত ছিল। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র-ঐক্যের নেতা মো: জাহিদ তালুকদার, সাবেক ছাত্র নেতা মো: ইফতেখার উদ্দিন মিশকাত, সৈয়দ কামরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, গত বুধবার (৯ই জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে থেতলে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবদল নেতাকর্মীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলাদেশ আজ উত্তাল। এরই ধারাবাহিকতায় চৌদ্দগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আজকের এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এ সমাবেশ থেকে আমরা আলোচিত এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *