👁 184 Views

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

            নিজস্ব প্রতিনিধি\ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রæয়ারির মধ্যে নির্বাচন চায়; এপ্রিলে হলেও আপত্তি নেই। তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, তারপরই জাতীয় নির্বাচন।

            গত শুক্রবার (২০শে জুন) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

            প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ডা. তাহের বলেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি একাধারে জীবনে দু’বারের বেশি হতে পারবেন না। এ প্রস্তাবে এ দেশের অধিকাংশ দল একমত হয়েছে, শুধু বিএনপি ছাড়া। এটা সব দল মানলেও বিএনপি মানে না। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রোববারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

            তিনি আরও বলেন, ৭০ অনুচ্ছেদে যেখানে একদলের নমিনেশনে এমপি হলে তার ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না, এবার আমরা জামায়াতের পক্ষে একটা নতুন প্রস্তাব এনেছি, সংবিধান সংশোধন, অনাস্থা বিল ও বাজেট। এ তিনটির বাইরে আর যেকোনো বিষয়ে একটি দলের এমপি সে দলমতের বিরুদ্ধে মত দিতে পারবে।

            জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। আরো বক্তব্য রাখেন, ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।

            সভার শুরুতে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদের নাম ঘোষণা করা হয়। এছাড়া, পৌরসভার পৌর মেয়র পদে অধ্যাপক লোকমান হাকিমের নামসহ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *