দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন হলে আইনের পরিবর্তন করতে হবেঃ ইসি আহসান হাবিব

            ষ্টাফ রিপোর্টার\ নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব বলেছেন, এপ্রিলের শেষ দিকে ৪ ধাপে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে ইসি। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। অন্যথায় রাজনৈতিক দলের বা স্বতন্ত্র প্রতিনিধি নির্বাচন নিয়ে নির্বাচনে কোনো বাঁধা নেই।

            গত রোববার (৪ঠা ফেব্রæয়ারি) দুপুরে খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

            আহসান হাবিব খান বলেন, নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। স্মার্টকার্ডে দেশের নাগরিকদের ডিজিটাল তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে নাগরিক সম্পর্কে জানা যাবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সেবার ক্ষেত্রে এর প্রয়োজন রয়েছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই স্মার্ট কার্ড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর ডাটাবেজ সুরক্ষিত, ব্যক্তির চোখের আইরিশের প্রতিচ্ছবি এবং দশ আঙ্গুলের ছাপ দিয়ে তৈরি।

            তিনি বলেন, এই স্মার্টকার্ড প্রবাসীদের জন্য ইতালি, সৌদি আরব, আমেরিকা ও আবুধাবি এই ৪টি দেশে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও ১১টি দেশে বিতরণ করা হবে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নতুন করে আলাদা স্মার্ট জাতীয় পরিচয়পত্র করা হবে।

            অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইডিইএ’র প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *