👁 321 Views

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে বুধবার (১২ই মার্চ) বিজ্ঞ ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করেছেন। উল্লেখ্য, পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ সম্বলিত আবেদন করেছিলেন।

এর পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অভিযোগে বলা হয়েছিল যে, অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস ছিল- সেখান থেকে তা ছাপা হচ্ছে না; কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে। Ref: kalerkantho

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *