👁 394 Views

নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ একজন আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে যৌথ বাহিনীর অভিযানে ৪৪ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত মাদক কারবারি সেলিম উপজেলার কিনারা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র।

            যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল গত বুধবার বিকালে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এক অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাদক কারবারি সেলিম যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় তাকে ৪৪ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ আটক করা হয়।

            নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ একে ফজলুল হক বলেন, মাদক কারবারী সেলিম পুলিশ হেফাজতে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *