
বিশেষ সংবাদদাতা।। নিউইয়র্কের প্রসিদ্ধ ও জনপ্রিয় ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলস-এর উদ্যোগে ১লা মার্চ (রোববার) পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিল জ্যাকসনহাইটস-এর গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলা ট্রাভেলস-এর কর্ণধার বিলাল হোসেন সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য পেশ করেন। ইফতার অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ইফতার মাহফিলটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিপূর্ণ।
অতিথিরা বাংলা ট্রাভেলসের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।