👁 92 Views

নির্বাচনের আগে অপরাধীদের বিচার ও সংস্কার দাবি জামায়াতের: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, তার দল চায় নির্বাচনের আগে অপরাধীদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত হোক।

মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়ায় মহিলা ডিগ্রি কলেজে জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ৫৪ বছর ধরে এ দেশের মানুষ শান্তিতে ছিল না। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রদের আন্দোলনের মাধ্যমে সেই অশান্তির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনগুলোর মধ্যে ২০১৪ সালের ‘তামাশার নির্বাচন’, ২০১৮ সালের ‘দিনের ভোট রাতে’, এবং ২০২৪ সালের ‘ভোটারশূন্য নির্বাচন’ আর মেনে নেওয়া হবে না। জামায়াত ভবিষ্যতে আর কোনো ভোট ডাকাতির নির্বাচন হতে দেবে না।

মজিবুর রহমান আরও বলেন, সরকার আগামী এপ্রিলে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। তবে আমরা মনে করি, তার আগে অপরাধীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং তারপরই নির্বাচন হওয়া উচিত।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইউনূস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মওলানা আবুল কালাম আজাদ এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *