👁 354 Views

পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লা সদরের শাসনগাছা ও সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার বিভিন্ন সড়কে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান গত শনিবার বিষয়টি নিশ্চিত করেন।

            র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাসনগাছা গ্রামের মৃত শফিক ইসলামের ছেলে মো. জামাল হোসেন (৫০), একই গ্রামের মৃত খয়েজ আলীর ছেলে মো. শাহিন (৪৮), মৃত আবুল হাশেমের ছেলে রাসেল আহমেদ (২৭) এবং সাতোরা চম্পকনগর গ্রামের মৃত তাজুলের ছেলে মো. খোকন মিয়াকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়।

জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলার নাঙ্গলকোট থানার পরকরা গ্রামের আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান (২২) ও সদর দক্ষিণ মডেল থানার উত্তর বিজয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে মো. আব্দুর রশিদসহ (৫০) দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় চাঁদাবাজির ৯ হাজার ৭৯০ টাকা জব্দ করা হয়। পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

            গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা সবাই চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এবং এর আশপাশের বিভিন্ন সড়কে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ নানা পরিবহনের চালক ও সহযোগিদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক টাকা আদায় করে আসছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *