👁 77 Views

বরুড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বিষয়ক কর্মশালা

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক উপজেলা কমিটির অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ই মে বরুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে ও সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (ঝওগঈইচ) শীর্ষক প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জেসমিন আরা। এসময় উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, বরুড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা আক্তার, বরুড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিনুর রহমান খান, ভাউকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জামাল মাসুদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া, বরুড়া পৌরসভা কার্যালয়ের প্রধান সহকারী মোঃ সগির হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *