👁 468 Views

বরুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন শ্রমিক। গত শনিবার রাতে কুমিল্লা-চাঁদপুর সড়কের বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম।

            স্থানীয় সূত্রগুলো থেকে জানা যায়, শ্রমিকদের বহন করা পিকআপটিকে বরুড়া উপজেলার বাঁশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা দেয়। এতে পিকআপ  থেকে কয়েকজন শ্রমিক ছিটকে পড়ে। এর মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। নিহত ২ শ্রমিকের মরদেহ বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

            লাকসাম হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আদেল আকবর বলেন, শনিবার রাতে নির্মাণশ্রমিকদের বহন করা একটি পিকআপ বরুড়া উপজেলার বিজরা বাজার থেকে কুমিল্লার পদুয়ার বাজারের দিকে আসছিল। পিকআপে ঢালাই মেশিনসহ অন্যান্য মালামালও ছিল। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *