👁 259 Views

বিরামপুরে নতুন জাতের ব্র্যাক হাইব্রিড ১০ ধানের বীজ বিতরণ

দিনাজপুরের বিরামপুরে ৪০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে নতুন জাতের ব্র্যাক হাইব্রিড ১০ ধানের বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় বিরামপুর ব্র্যাক এলাকা অফিসে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে এই বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রতিজন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মামুনুর রশিদ।

এছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা (দাবি) ব্যবস্থাপক আতিকুর জামান, শাখা ব্যবস্থাপক (দাবি) মোকাদ্দেস হোসেন, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) আ: রহিম, এবং শাখা ব্যবস্থাপক (এসসিডিপি) দেবব্রয় রায়।

প্রধান অতিথি তার বক্তব্যে কৃষকদের ব্র্যাকের কার্যক্রম ও আমন মৌসুমে ব্যবহৃত এই হাইব্রিড ধান বীজ সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, যাতে কৃষকরা বীজটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এছাড়া কৃষকদের মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের আওতাধীন শস্য নিরাপত্তা বীমার সুবিধা গ্রহণের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *