👁 148 Views

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বুড়িচংয়ের পূর্ণমতি এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ১০ কেজি গাঁজা।

            গত বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) রাতে অভিযান পরিচালনা করা হয় পূর্ণমতি বিলপুকুর পাড় এলাকায়। এসময় কাগজে মোড়ানো ৫টি পোটলায় মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়। আটককৃতরা হলেন- লিটন (২৫), জগতপুর রব মেম্বার বাড়ির সুরুজ মিয়ার ছেলে, নাজমুল (৩৮) একই এলাকার তাহের মেম্বার বাড়ির মোর্শেদ আলমের ছেলে ও শিমুল (২৯) পূর্ণমতি রহিম মিয়ার ছেলে।

            স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁজার মূল মালিক একজন ব্যক্তি কাউছার। উপজেলা যুবদলের আহŸায়ক জাবেদ কাউছার বিষয়টি বুড়িচং থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে আসে।

            বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয় যুবসমাজের উদ্যোগের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং সহযোগিতা অব্যাহত রাখব।”

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *