👁 441 Views

ভারতে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে ছিলেন ২৪২ যাত্রী

বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল ও অন্যান্য সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

ভারতের বার্তা সংস্থা এএনআই গুজরাট পুলিশ কন্ট্রোল রুমের বরাতে জানিয়েছে, দুর্ঘটনায় পতিত উড়োজাহাজটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্লাইট নম্বর এআই১৭১ আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘আজ ১২ জুন আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচলকারী ফ্লাইট এআই১৭১ এক দুর্ঘটনার শিকার হয়েছে। আমরা ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা করছি এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডেলের মাধ্যমে আরও তথ্য জানানো হবে। ছবি: এএনআই

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *