👁 116 Views

রমজানে ওএমএসের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি করবে সরকার

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন রমজান উপলক্ষ্যে দেশের ৬৪ জেলার ৪২৪টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএসের মাধ্যমে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। গতকাল মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

            বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ফেব্রæয়ারি থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং তিনটি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪টি উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি করা হবে। এছাড়াও এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে।

            প্রতি কেজি ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *