👁 337 Views

লক্ষনপুর বাজারে বুকে রড ঢুকিয়ে নির্মান শ্রমিককে হত্যার অভিযোগ

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জের লক্ষণপুরে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষণপুর বাজারে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন (২০) উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, হত্যাকান্ডের ঘটনায় মাহফুজ নামে একজনকে আটক করা হয়। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরো ২ জনকে হেফাজতে নেয়া হয়েছে।

            স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (২০) এবং একই উপজেলার সাইকচাইল গ্রামের রবিউলের ছেলে মাহফুজ দীর্ঘদিন থেকে একসাথে রাজমেস্ত্রীর কাজ করে আসছেন। সোমবার লক্ষণপুর বাজারে একটি বিল্ডিংয়ে কাজ চলাকালীন সময়ে টাকা-পয়সার লেনদেন নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ফরহাদ হোসেনের বুকে লোহার রড ঢুকিয়ে দেয়ার অভিযোগ উঠে। পরে স্থানীয় লোকজন ফরহাদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

            মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, সৃষ্ট ঘটনায় বাজারে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর টিমও কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *