👁 225 Views

লাকসামে ট্রেনে কাটা পড়ে শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

            ষ্টাফ রিপোর্টার॥ লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামক একজন স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে কুমিল্লা জেলার লাকসাম-নোয়াখালী লাইনে দৌলতগঞ্জ স্টেশন রেলক্রসিং সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের খন্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি উপজেলার মুদাফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের মিয়াজি বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান আহমদের ছেলে। নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলামের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

            লাকসাম (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম জানান, স্কুলশিক্ষক সাইফুল ইসলাম লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ের পশ্চিম পাশে মোটর সাইকেল রেখে জরুরি প্রয়োজনে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

            লাকসাম রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *