👁 283 Views

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছে মানুষের ঢল

            নিজস্ব প্রতিনিধি\ লাকসামে যথাযথ ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল ১০টায় হযরত গাজী সোহেদা ইয়েমেনি (রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গণ থেকে একটি জশনে জুলুছ বের হয়ে শহরের প্রধান সড়কসূহ প্রদক্ষিণ করে ধান বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জুলুছ ও সমাবেশে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে লাকসাম হর উৎসবমুখর হয়ে উঠে।

            সমাবেশে বক্তব্য রাখেন, লাকসাম ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহŸায়ক আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মুফতি মাওলানা এম. এ. তাহের, এমএ বারী জেহাদিয়া মোজাদ্দেদিয়া দরবার শরীফের পীর মাওলানা এমদাদুল হক জিহাদী আল মোজাদ্দেদী, আলহাজ্ব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল ইসলাম হেলালি, সাইফুল ইসলাম আলকাদরি, মাওলানা জাফর আহমেদ ছালেহী, মাওলানা জালাল উদ্দিন, সাইফুল ইসলাম আনছারী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজি, মোঃ মহিউদ্দিনসহ অন্যান্য আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ।

            বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি ও হেদায়েতের বার্তা বয়ে আনে। রাসূলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখেরাতের মুক্তির পথ দেখাতে। দিনব্যাপী এই আয়োজনে ইসলামি সঙ্গীত, দরুদ পাঠ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়।

            মোনাজাত পরিচালনা করেন, বাকই বারিয়া দরবার শরীফের পীর আলহাজ আল্লামা আবদুল বারী আল কাদেরী।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *