👁 415 Views

লাকসামে বিএনপির বিক্ষোভ মিছিল

            ষ্টাফ রিপোর্টার\ ফ্যাসিবাদী দোসরদের দেশ-বিরোধী চক্রান্তের প্রতিবাদে লাকসামে বিএনপি দলীয় সাবেক এমপি কর্ণেল (অব.) এম, আনোয়ারুল আজিমের নির্দেশে লাকসামে বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

            দলীয় কার্যালয়ে থেকে মিছিলটি শুরু হয়ে  লাকসাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ গোলাম ফারুক, যুগ্ন আহবায়ক মনির আহমেদ, বিএনপি নেতা মঞ্জুরুল আলম ( বাচ্চু), হাজি মুহাম্মদ জসিম উদ্দিন, মাইনুল হক মিঠু, খাজা আহমেদ, সৈয়দ জেড, এম শরিফ হোসেন শরিফ, ইসমাইল হোসেন,  উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু বিশ্বতম সাহা বিশু,  যুবদলের নেতা মাইন উদ্দীন শরিফ,  জসিম উদ্দিন, মোরশেদ আলম মিশু, শওকত হোসেন,  সাবেক ছাত্রনেতা কফিল উদ্দীন জীবন, জাহিদুল ইসলাম জাহিদ,  মহিন উদ্দীন মহিন, তারেক আজিজ, স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির যুগ্ম আহবায়ক নাছির আহমেদ প্রমুখ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *