👁 176 Views

লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষকের মৃত্যু

            নিজস্ব প্রতিনিধি\ লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫) নামে এক মাদরাসা শিক্ষক মারা গেছেন। গত রোববার (১৮ই মে) উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

            নিহত ওই শিক্ষক রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসূন্নাত দ্বীনিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ বিভাগে শিক্ষকতা করতেন।

            পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে চলে গেছে একটি বৈদ্যুতিক লাইন। হঠাৎ ওই বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত হাফেজ মো. জাকির হোসেন ৩ সন্তানের জনক।

            লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তিনি জানান, তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *