👁 501 Views

লাকসামে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

            ষ্টাফ রিপোর্টার\ গত রোববার লাকসামে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় (লাকসাম উপজেলা জোন) বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ  বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত  ছিলেন,  শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপদেষ্টা ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর ছিদ্দিক।

            বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে-  লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সাবেক উপ-পরিচালক সৈয়দ গোলাম হায়দার হাসিব। প্রধান বক্তা ছিলেন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপ-সচিব মোহাম্মদ মনির উদ্দীন।

            অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী যুব ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সচিব এম. হেলাল উদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, মাওলানা জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ লাকসাম জোন সচিব মোঃ এমরান হোসেন ভূঁইয়া।

            আলহাজ্ব মীর মোঃ আবু বকর ছিদ্দিক  ছিদ্দিক বলেন,  মেধা বিকাশে মননে শহীদ লিয়াকত আলী ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। ইসলামের সুমহান  আর্দশ বাস্তবায়ন করতে গিয়ে জালিমদের হাতে  তিনি শাহাদাত বরণ করেন। শহীদ লিয়াকত আমাদের অনুপ্রেরণা।

            সবশেষে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পরীক্ষায় ২০২৩ সালে অংশ গ্রহনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *