👁 347 Views

লাকসাম মেডিকেল সেন্টারে ডেন্টাল কার্যক্রম উদ্বোধন

            ষ্টাফ রিপোর্টার\ লাকসাম বাইপাসে অবস্থিত লাকসাম মেডিকেল সেন্টারে ডেন্টাল বিভাগ কার্যক্রম উদ্বোধন করা  হয়েছে। গত শুক্রবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ডেন্টাল বিভাগে দোয়া-মোনাজাত শেষে ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও ডাঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর ডি আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, ডেন্টাল সোসাইটি কুমিল্লার জিএস ডাঃ শাখাওয়াত হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাঃ শাকিনা, উপজেলা শিা কর্মকর্তা (ট্রেনিং) মোঃ ফখরুল কবির রুবেল, রেলওয়ের সাবেক কানুনগো আবদুল মালেক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, হাসপাতালের ডিএমডি মোঃ আজিজুল হক মজুমদার সুইট প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মোশারফ হোসেন।

উল্লেখ্য, বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ শাহাদাত হোসেন (বি.ডি.এস) ও ডাঃ শাহনাজ নাজনীন (বি.ডি.এস) এ বিভাগে নিয়মিত চিকিৎসা প্রদান করবেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *