👁 154 Views

লালমাইয়ে বাল্যবিয়ের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

            প্রদীপ মজুমদার\ কুমিল্লা জেলার লালমাই উপজেলায় বাল্যবিয়ে আয়োজনের অপরাধে এক পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার (১৬ই জুন) দুপুরে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কালোরা গ্রামের দুবাই প্রবাসী জালাল উদ্দীনের মেয়ের বাল্যবিয়ের আয়োজন করার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে ও লালমাই থানাধীন ভূশ্চি ফাঁড়ি থানার পুলিশ দলের সার্বিক সহযোগিতায় সেখানে দ্রæত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় কনের অভিভাবককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে এবং মুচলেকা গ্রহণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অভিযুক্ত কন্যার মাতা নিজের ভুল স্বীকার করেন এবং তার মেয়ের ১৮ বছর হওয়ার আগে বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকার করেন।

            উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, বাল্যবিয়ে সমাজের একটি ক্যান্সার রোগের মতো, আপনারা সবাই সচেতন থাকুন, বাল্যবিয়ে প্রতিরোধ করুন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *