👁 34 Views

সংসদ অধিবেশন ৩রা সেপ্টেম্বর

 ষ্টাফ রিপোর্টার\ আগামী ৩রা সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত বুধবার (১৬ই আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ৩রা সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। তিনি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *