👁 210 Views

সাত বছর পর জনসমক্ষে উপস্থিত হচ্ছেন খালেদা জিয়া, অংশ নিচ্ছেন মুক্তিযোদ্ধা সমাবেশে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এটি হবে দীর্ঘ সাত বছর পর তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত জানিয়েছেন, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ শনিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বিএনপি নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জানিয়েছেন, সমাবেশে তিনি স্বশরীরে উপস্থিত থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সমাবেশে যোগ দেবেন।

সমাবেশটি ২১ ডিসেম্বর বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে। তার অংশ হিসেবেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

ইশতিয়াক আজিজ আরও জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় এসে এই সমাবেশে অংশ নেবেন।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ দুই বছরের বেশি কারাবাসের পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তাঁর সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে ছয় মাস পরপর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল।

২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনের পতন হয়। এর পরদিন ৬ আগস্ট খালেদা জিয়া নির্বাহী আদেশে মুক্তি পান।

এক দশক পর, ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। আর এবার সাত বছর পর, ২১ ডিসেম্বর তিনি মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নিতে যাচ্ছেন, যা তাঁর রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেছেন, “মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে দীর্ঘ সাত বছর পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে জনসমক্ষে বা রাজনৈতিক কর্মসূচিতে আস

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *