👁 371 Views

সোনাইমুড়ীতে প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবিতে বিধবার অবস্থান

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করছেন এক নারী। বিয়ের প্রলোভন দেখিয়ে এক সন্তানের জননী ও বিউটি পার্লারের মালিক রূপার (২৭) কাছ থেকে ৩ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে যুবক হৃদয়ের (২৯) বিরুদ্ধে।

            ওই নারী আসার খবর জানতে পেরে পরিবারসহ ঘরে তালা দিয়ে লাপাত্তা হয়ে গেছে অভিযুক্ত যুবক।

            ভুক্তভোগী রূপার অভিযোগ, নোয়াখালীর বিভিন্ন অনুষ্ঠানে নাচের জুটি হিসেবে কাজ করার সময় সোনাইমুড়ির ঘাসির খিল গ্রামের বাসিন্দা হৃদয়ের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে হৃদয় তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কক্সবাজার ও চাটখিলে আবাসিক হোটেল একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

            তিনি জানান, এভাবে তাদের সম্পর্ক চলছিল, কিন্তু গত শনিবার রূপা জানতে পারেন যে হৃদয় গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। এই খবর পেয়েই তিনি হৃদয়ের বাড়িতে ছুটে আসেন।

            এদিকে, তার আসার খবর পেয়ে হৃদয় এবং তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

            রূপা আরো অভিযোগ করেন, হৃদয় তাকে বিভিন্নভাবে বø্যাকমেইল করে ৩ লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন। এর আগেও একবার বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে এলে হৃদয় ও তার বাবা খায়রুল বাশারসহ পরিবারের লোকজন তাকে নির্যাতন করেছিলেন।

            হৃদয়ের বিষয়ে স্থানীয়রা জানান, তার বিরুদ্ধে এর আগেও এমন একাধিক নারীঘটিত ঘটনার অভিযোগ রয়েছে। গ্রামের মানুষও তার এসব কর্মকান্ডের বিচার দাবি করছেন।

            গ্রামে প্রতিকার না পেয়ে রূপা স্থানীয় দেওটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলুর কাছে হাজির হন। চেয়ারম্যান তাকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। বর্তমানে রূপা হৃদয়ের বাড়ির সামনে অবস্থান করছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *