স্বামী হত্যার দায়ে গৃহবধূ কারাগারে

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে ওমান প্রবাসী স্বামীকে হত্যার দায়ে সোনিয়া নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সকালে ওই গৃহবধূকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।

            স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়ির মোহাম্মদ উল্যা’র ছেলে ইলিয়াছ হোসেনের (৩৫) সাথে ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ফেনী জেলার ছাগলনাইয়ার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের ইভু ভেন্ডার বাড়ির আহসান উল্যার মেয়ে সোনিয়ার। এরই মাঝে তাদের ২ সন্তান হয়। ওমান প্রবাসী ইলিয়াছ গত ৪ঠা ফেব্রæয়ারি দেশে আসেন। ছুটি শেষে রোজার ঈদের পরে আবারো তার ওমান যাওয়ার কথা। সোনিয়া তার স্বামীর ভাইদের সাথে চলা-ফেরা পছন্দ করতেন না। শুক্রবার জুমার নামাজ পড়ে ইলিয়াছ বড় ভাই আব্দুল মতিনের সাথে বাড়িতে ফেরেন। এ নিয়ে ঘরে ঢুকলে ইলিয়াছের সাথে বাকবিতন্ডা হয় সোনিয়ার। পরে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে সোনিয়া স্বামীর অন্ডকোষ টিপে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গৃহবধূ সোনিয়াকে গ্রেফতার করে।

            চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক বলেন, স্বামী হত্যার দায়ে স্ত্রী সোনিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মতিন মামলা দায়ের করেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *