👁 458 Views

২০০ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি (৫ মণ) গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে (মা ও মেয়ে) আটক করেছে পুলিশ। আটককৃত তাসলিমা আক্তার ও ইসরাত জাহান প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী ও মেয়ে।

            পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার ঘরে গত বুধবার ভোর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

            কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ১০টি বস্তায় ভর্তি ৫ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।

            এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জেলায় এক দিনে এতো বড়ো গাঁজার চালান আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড বলে দাবি করেন ওসি।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *