👁 348 Views

২০২৫ সালের আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের আলিম পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১২ আগস্ট

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ আসনে উপস্থিত থাকতে হবে। প্রতিটি সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

বোর্ড কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সময়সূচি পরিবর্তন করতে পারে।

লিখিত পরীক্ষার সময়সূচি (সকাল ১০টা–দুপুর ১টা):

  • ২৬ জুন: কোরআন মাজিদ

  • ২৯ জুন: আরবি ১ম পত্র (সাধারণ বিভাগ)/আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ)

  • ১ জুলাই: বাংলা ১ম পত্র

  • ৩ জুলাই: বাংলা ২য় পত্র

  • ৭ জুলাই: ইংরেজি ১ম পত্র

  • ১০ জুলাই: ইংরেজি ২য় পত্র

  • ১৩ জুলাই: হাদিস ও উসূলুল হাদিস

  • ১৫ জুলাই: আরবি ২য় পত্র

  • ১৭ জুলাই: আল ফিকহ ১ম পত্র

  • ২০ জুলাই: আল ফিকহ ২য় পত্র

  • ২২ জুলাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

  • ২৪ জুলাই: বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ)/পদার্থবিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়)/তাজভিদ ১ম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)

  • ২৭ জুলাই: ইসলামের ইতিহাস/পদার্থবিজ্ঞান ২য় পত্র (তত্ত্বীয়)/তাজভিদ ২য় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)

  • ৩০ জুলাই: রসায়ন ১ম পত্র (তত্ত্বীয়)/অর্থনীতি ১ম পত্র/পৌরনীতি ও সুশাসন ১ম পত্র/উর্দু ১ম পত্র/ফার্সি ১ম পত্র (সবগুলো অতিরিক্ত বিষয়)

  • ৩ আগস্ট: রসায়ন ২য় পত্র (তত্ত্বীয়)/অর্থনীতি ২য় পত্র/পৌরনীতি ও সুশাসন ২য় পত্র/উর্দু ২য় পত্র/ফার্সি ২য় পত্র

  • ৬ আগস্ট: জীববিজ্ঞান ১ম পত্র (তত্ত্বীয়)

  • ৭ আগস্ট: জীববিজ্ঞান ২য় পত্র (তত্ত্বীয়)

  • ১০ আগস্ট: উচ্চতর গণিত ১ম পত্র (তত্ত্বীয়)

  • ১২ আগস্ট: উচ্চতর গণিত ২য় পত্র (তত্ত্বীয়)

ব্যবহারিক পরীক্ষা

২০২৫ সালের আলিম পরীক্ষার ব্যবহারিক অংশ ১৩ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে হবে।

বিস্তারিত সময়সূচি ও পরীক্ষার অন্যান্য তথ্যের জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *