👁 133 Views

৩০শে জানুয়ারি বিএনপির নতুন কর্মসূচি

আগামী মঙ্গলবার ৩০শে জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। ‘অবৈধ ডামি সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের’ দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ ও কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর দলের  স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এই কর্মসূচি ঘোষণা করেন।  দলের নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তৃপ্তি নিয়ে ঘরে ফিরলে হবে না আমাদের রাজপথে কর্মসূচি পালন করে যেতে হবে।’

দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ‘এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার চীন, ভারত,  রাশিয়ার সরকার।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশিদের সার্টিফিকেট জোগাড় করেছেন। দেশের মানুষ যদি সার্টিফিকেট না দেয়, বিদেশি সার্টিফিকেট দিয়ে আপনাকে বৈধ সরকার প্রমাণ করার কোনো সুযোগ নাই।’

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *