👁 199 Views

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এতে মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।  বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পিএসসি।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এর আগে, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে, ২০২৩ সালের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

এই বিসিএস পরীক্ষায় আবেদন করেন প্রায় ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী, যার মধ্যে ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৭৭.২৪ শতাংশ।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে এবং নন–ক্যাডার পদে নেওয়া হবে আরও ১ হাজার ২২ জনকে।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ পাবেন চিকিৎসা খাতে—সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে মোট ৫৩৯ জন। এরপর শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *