👁 384 Views

লালমাইয়ে সরকারি জায়গায় ভবন নির্মানের অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা আদায়

            প্রদীপ মজুমদার\ সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণ করার অপরাধে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁওয়ে মঈনউদ্দীন (৩৩) নামে এক ব্যক্তিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯—এ ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। গত ১১ই নভেম্বর বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট হিমাদ্রী খীসা। এছাড়া, মূল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩ জন মুদি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা এবং নোংরা—অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের অপরাধে ৩ হোটেল ব্যবসায়ীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৭টি মামলায় ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোটে সহযোগিতায় ছিলেন লালমাই থানা পুলিশ।

            উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে যথাযথ নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *