চৌদ্দগ্রামে দ্বিতীয়বার অবৈধভাবে গ্যাস সংযোগের অভিযোগে চুন কারখানায় বিজিডিসিএল’র অভিযান


নিজস্ব প্রতিনিধি\ পুনরায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়ার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি চুন কারখানা গুঁড়িয়ে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। গত বুধবার উপজেলার বাতিসা ইউনিয়নের আটগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিডিসিএলের জনসংযোগ বিভাগ জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে অভিযানে কারখানার অবৈধ ¯’াপনা উ”েছদ করা হয়। বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগের উপ-মহাব্যব¯’াপক প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, অবৈধভাবে বিজিডিসিএলের ৮ ইঞ্চি বিতরণ পাইপলাইনে ছিদ্র করে চুন কারখানাটি গ্যাস সংযোগ নেয়। গত ১৫ই ডিসেম্বর প্রথম দফায় ওই কারখানার গ্যাস সংযোগ বি”িছন্ন করা হয়। সে সময় চারজনকে আটক করে মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছিল।
তিনি আরও বলেন, এরপরও কারখানা কর্তৃপক্ষ পুনরায় অবৈধ সংযোগ গ্রহণ করে। এতে গত ৩০শে ডিসেম্বর আবারও গ্যাস সংযোগ বি”িছন্ন করা হয়। সর্বশেষ গত বুধবারের অভিযানে এক্সাভেটরের মাধ্যমে কারখানার বাউন্ডারি দেয়াল ও ৩টি সনাতনী ফার্নেস সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযানের সময় বিজিডিসিএলের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের উপ-মহাব্যব¯’াপক প্রকৌশলী ছগীর আহমেদ, ব্যব¯’াপক মোহাম্মদ জাকারিয়া, মো. সেলিম খান, মো. আরিফুজ্জামান হামিদী, উপ-ব্যব¯’াপক মো. আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন।
