ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত: নিখোঁজ ক্রুকে খুঁজতে তীব্র উদ্ধার অভিযান

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় নিখোঁজ এক ক্রুকে খুঁজতে জোর তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে মার্কিন বাহিনী। এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলে একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের নিরাপত্তা বাহিনীও নিখোঁজ ক্রুকে খুঁজতে অভিযান চালাচ্ছে এবং তাকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে।

এদিকে, ইরান পারস্য উপসাগরের ওপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম জানায়, প্রথম ভূপাতিত বিমানের উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে একটি এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে ওই বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিবিসি জানায়, দক্ষিণ ইরানের আকাশে দুটি হেলিকপ্টারের সঙ্গে একটি মার্কিন বিমানকে উড়তে দেখা যায়, যা মূলত ভূপাতিত এফ-১৫-এর ক্রুদের খোঁজে পরিচালিত উদ্ধার অভিযানের অংশ ছিল। খুজেস্তান প্রদেশে কারুন নদীর ওপর একটি সেতুর কাছাকাছি ধারণ করা ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এ অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ক্রুকে উদ্ধারে বিশেষায়িত মার্কিন যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার ইউনিট মোতায়েন করা হয়েছে। তারা ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে পুরো এলাকা তল্লাশি চালাবে।

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, দুর্গম এলাকায় পৌঁছাতে না পারলে এসি-১৩০ গানশিপ থেকে সদস্যদের নামিয়ে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, মাটিতে নামার পর প্যারারেস্কিউ সদস্যদের প্রধান লক্ষ্য থাকে নিখোঁজ ক্রুর সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া, শত্রু এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে পৌঁছে উদ্ধার নিশ্চিত করা।

এই বিশেষ ইউনিটকে বিমানবাহিনীর ‘সুইস আর্মি নাইফ’ বলা হয় উল্লেখ করে তিনি বলেন, তাদের কাজ অত্যন্ত কঠিন ও প্রাণঘাতী ঝুঁকিপূর্ণ।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *