জুলাই থেকে বড় পরিসরে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে

            ষ্টাফ রিপোর্টার\ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জুলাই মাস থেকে বড় পরিসরে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। বর্তমানে শুধু এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেই প্রায় ৭৭ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছে। পাশাপাশি সরকারি স্কুল-কলেজেও রয়েছে বিপুলসংখ্যক শূন্যপদ।

            গত রোববার সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। কোথাও একজন বা দু’জন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার দ্রæত নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং শিক্ষক সংকট দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

            শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ আরো স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরো জোরদার করা হবে। ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রভাব খাটিয়ে নিয়োগের সুযোগ কমিয়ে কেন্দ্রীয়ভাবে নিয়োগ ব্যবস্থা আরো কার্যকর করা হবে। মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে ইংরেজি, আইসিটি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কাঙ্খিত ফল অর্জনে ব্যর্থ হচ্ছে।

এই সংকট দূর করতে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগেও বিশেষ গুরুত্ব দেয়া হবে। সভায় শিক্ষক সংকট, এমপিও, সরকারিকরণ, পরীক্ষা ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে কেন্দ্র প্রধান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতামত তুলে ধরেন। তাদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ধাপে ধাপে সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

×

শেয়ার করুন:

ডাউনলোড করুন (High Quality)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *