👁 133 Views

নাঙ্গলকোটের বাবুল মিয়াকে আমেরিকায় গুলি করে হত্যা

            নিজস্ব প্রতিনিধি\ আমেরিকার নিউইয়ার্কের বাফেলো শহরে বাড়ি নির্মাণ করতে চাঁদা না দেয়ায় দুর্বৃত্তদের গুলিতে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার হরিপুর গ্রামের উত্তর পাড়ার বাবুল মিয়ার (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ৩ ছেলের মধ্যে সবার ছোট। বাবুল মিয়া ডিবি লটারির মাধ্যমে আমেরিকায় যান। গত শনিবার নিউইয়র্ক সময় দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পূর্বাঞ্চলের হ্যাজেলউড এলাকায় বাবুল মিয়া নিজের বাড়ি সংস্কারের কাজ করা কালে দুর্বৃত্তরা গুলি করে তাকে হত্যা করে বলে জানান বাবুল মিয়ার আত্মীয় একই গ্রামের অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া। এছাড়াও একই সময়ে গুলিতে সিলেটের ইউসুফ মিয়া নামে অপর এক বাংলাদেশীকেও  খুন করা হয় বলে জানান নিহতের স্বজনরা। এ ঘটনায় একজনকে নিউইয়র্ক পুলিশ আটক করেছে বলেও জানান তারা। বাবুল মিয়া গত ১ বছর পূর্বে ভার্জিনিয়া থেকে স্ত্রী ও ৭ সন্তান নিয়ে বাফেলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য আসেন। বাবুল মিয়ার মৃত্যুর খবর শুনে তার গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *