👁 501 Views

জিমেইল ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর

জিমেইল ব্যবহারকারীদের জন্য গুগল নিয়ে এসেছে আরেকটি যুগান্তকারী সুবিধা। এখন থেকে বড় আকারের ই-মেইলের সংক্ষিপ্ত সারাংশ (summary) দেখা যাবে সরাসরি মেইলের শুরুতেই—কোনো আলাদা বাটনে ক্লিক না করেই। এই নতুন ফিচার যুক্ত করতে জিমেইল ইতোমধ্যে হালনাগাদ করেছে গুগল।

গুগলের এক ঘোষণায় জানানো হয়, নতুন এই সামারি কার্ডে ই-মেইলের মূল বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরা হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত মেইলের মূল বক্তব্য বুঝতে পারেন। যদিও আগের মতো ব্যবহারকারীরা চাইলে নিজে থেকেই সারাংশ দেখতে পারবেন।

২০২৩ সালে জেমিনি চ্যাটবট প্রথমবারের মতো জিমেইলের সাইড প্যানেলে যুক্ত হয়। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই-মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স এবং ই-মেইল থ্রেডের সারাংশ তৈরির কাজ করা যেত। এবার আরও এক ধাপ এগিয়ে, জেমিনির সহায়তায় পুরো মেইল না পড়েও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

গুগল জানায়, প্রতিটি ই-মেইলের সারাংশ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এবং থ্রেডে নতুন উত্তর যোগ হলে সেই অনুযায়ী সারাংশটিও আপডেট হবে। তবে এই সুবিধা আপাতত শুধু ইংরেজি ভাষার ই-মেইলে প্রযোজ্য। ব্যবহারকারীদের ‘স্মার্ট ফিচারস’ অপশনে গিয়ে এই ফিচারটি চালু বা বন্ধ করার সুযোগ থাকবে।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *