লালমাইয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক আটক

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার লালমাইয়ে এক ছাত্রীকে ধর্ষণ এবং অপর এক ছাত্রীকে শ্ল­ীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি ইসলামিয়া মহিলা মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১লা অক্টোবর) রাতে লালমাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শিক্ষকের নাম মো. একরামুল হক (৪১)। তিনি উপজেলার বাগমারা দক্ষিন ইউনিয়নের পোহনকুচা গ্রামের আব্দুর রহমান ও মৃত জয়ধরের নেছার ছেলে এবং বুনিয়াল ইসলামিয়া মহিলা মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

              স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পোহনকুচা এলাকার এনায়েত ইসলামের ১২ বছর বয়সী কন্যা (ছন্দনাম) রূপা উক্ত শিক্ষকের দ্বারা ধর্ষণের শিকার হয়।

              অন্যদিকে, একই এলাকার কামাল হোসেনের ১১ বছর বয়সী কন্যা (ছন্দনাম) পপিকে ওই শিক্ষক ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগী ২ ছাত্রী ওই মাদরাসার শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *