মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

              নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার (৫ই অক্টোবর)  আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপাত জাহান।

              অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর, নাথেরপেটুয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান এবং নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ মোল্লা।

              অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিপুলাসার ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুর রহমান ফারুক, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেনসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

              আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *