থমিকের সহকারী শিক্ষকদের পদায়ন ১৮ই অক্টোবর

              ষ্টাফ রিপোর্টার\ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের সময় আরো এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ই অক্টোবরের পরিবর্তে ১৮ই অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

              গত বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের ওরিয়েন্টেশনের সময় ১৫ই অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

              জানা গেছে, গত ১লা অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেছেন। ৪ঠা অক্টোবর পদায়নের তারিখ ছিল। তবে সেটি প্রথম দফায় পিছিয়ে গেলেও ৪ঠা অক্টোবর শুরু হয় নতুন শিক্ষকদের পাঁচ দিনব্যাপী পরিচিতি পর্ব বা ওরিয়েন্টেশন। ৪ঠা অক্টোবর থেকে প্রথমবার পদায়নের তারিখ পেছনে নিয়ে ১১ই অক্টোবর করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *