
আমরা অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ১৭২০ গ্রেডের কর্মচারী সমিতির স¤œানীত সভাপতি, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ৫নং ঝলম (দক্ষিন) ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াবাড়ীর বাসিন্দা এবং ঝলম পশ্চিম পাড়া বাইতুল হামিদ জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ শফিউল বাশার বাচ্ছু মিয়া ভান্ডারী (৬০) গত ৪ঠা অক্টোবর শুক্রবার রাত ১২:২০ মিনিটে ঢাকা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন)। পরদিন শনিবার জানাযা নামাজ শেষে তাকে বায়তুল হামিদ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে যান।
মহান আল্লাহ’র দরবারে প্রার্থনা- তিনি যেন মরহুমের সকল দোষত্রæটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার শক্তি ও ধৈর্য্য দান করেন, আমিন।
-বায়তুল হামিদ জামে মসজিদ কমিটি ও মুসল্লীবৃন্দ