
লাকসাম–মনোহরগঞ্জের সার্বিক উন্নয়ন ও জনমানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন তিনি। সংসদ সদস্যের প্রকাশিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, লাকসাম–মনোহরগঞ্জের উন্নয়ন, অগ্রগতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
লাকসাম ও মনোহরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং স্থানীয় জনগণের প্রত্যাশা বাস্তবায়নে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে।
তবে আলোচনায় নির্দিষ্ট কোন কোন উন্নয়ন প্রকল্প বা প্রস্তাব স্থান পেয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
Ref: Md Abul Kalam MP